মালদা: অস্ত্রশস্ত্র সহ ৫ জনের একটি ডাকাতদলকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরে জাহাজ ফিল্ড এলাকা থেকে অস্ত্রশস্ত্র সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া, একটি চাকু এবং একটি লোহার রড।
আরো পড়ুন- নাম না-করে ধনকরকে ‘ঘোড়ার পাল’ বলে ধুয়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, দীপক সিংহ (১৯)। বাড়ি বর্ধমান এলাকায়। মিঠুন রবি দাস (৩৩), মঙ্গল চৌধুরী (২৪), অমিত সাহা (১৯), অচিন্ত্য মন্ডল (৩২) । বাকি ৪ জনের বাড়ি ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান কোন জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল জাহাজফিল্ড এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।
বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”