বাংলাহান্ট ডেক্সঃ বছরে ৬ হাজার ছাত্র ছাত্রীকে সুডেন্টস ইন্টার্ন পদে নেবে রাজ্য, সোমবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, এ বার ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি প্রকল্প আনা হচ্ছে। যার সুবিধা পাবেন কেবল রাজ্যে বসবাসকারী পড়ুয়ারা।
আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে
সেই প্রকল্প সমন্ধে বিশদে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্নাতকে ৬০ শতাংশ নম্বর থাকলেই এই ইন্টার্নশিপে সুযোগ মিলবে। সর্বাধিক ৪০ বছর পর্যন্ত বয়সীরা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এই ইন্টার্নদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সম্পর্কে অবগত করা হবে এবং কীভাবে আরও সফলভাবে এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে মূলত এই ইন্টার্নরা কাজ করবে। ৬ মাসের ইন্টার্নশিপের স্টাইপেন্ড দেওয়া হবে ৫ হাজার টাকা করে। এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্নশিপের শেষে মিলবে সার্টিফিকেট। এই সার্টিফিকেট পরবর্তীকালে সরকারি চাকরির ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী এই সার্টিফিকেট নিয়ে আন্তর্জাতিকস্তরেও কর্মসংস্থানে নাকি ভালো সুবিধা পাবেন এই প্রকল্পের আওতায় ইন্টার্নশিপ করা ছাত্ররা। সেভাবেই এই ইন্টার্নশিপ প্রোগামকে সাজানো হয়েছেও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘প্রথমে এক বছরের জন্য ইন্টার্নশিপ নেওয়া হবে। যাঁরা ভাল কাজ করবেন, তাঁদের কাজ ‘রিভিউ’ করা হবে।’’ ওই ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন উৎসাহীরা। এর পর মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি বোর্ড এঁদের পর্যায় ভিত্তিক নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় করে ওই বোর্ড কাজ করবে বোর্ড।
এর আগে মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে একটা চমক তৈরি করেছিলেন। বিধানসভা নির্বাচনের আগে ছাত্র-ছাত্রীদের ট্যাব কিনতে অর্থ সাহায্য দিয়েছিলেন। এবার সেই তালিকায় স্টুডেন্টস ইন্টার্নশিপ। যদিও, এই প্রকল্পকে ঘিরে বেশকিছু প্রশ্ন অবধারিতভাবে বিতর্ক তৈরি করতে চলেছে বলেও অনেকে মনে করছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”