নিউজ ডেস্ক: আচমকাই বন্ধ জুটমিল। প্রতিবাদে সাত সকালে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় (Kankinara) রেল অবরোধ করলেন জুটমিলের শ্রমিকরা। শিয়ালদহ মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল। অফিসযাত্রীরা বিপাকে পড়েছেন। হঠাৎ এই রেল অবরোধে বিপর্যন্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবা। যা নিয়ে চর্চা তুঙ্গে।
আরো পড়ুন- সাতসকালে কোচবিহারে চিতাবাঘ! জারি হল ১৪৪ ধারা, হুলুস্থুল কোচবিহারে
ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে তাঁরা দেখেন কারখানার দরজা বন্ধ। দরজার বাইরে টাঙানো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। শ্রমিকদের দাবি, পাটের জোগান না থাকায় উৎপাদন সম্ভব নয় বলেই নোটিসে উল্লেখ করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বেশি লাভের আশায় কারখানা কর্তৃপক্ষ কাঁচা পাট অন্যত্র চড়া দামে বিক্রি করছে বলেই দাবি শ্রমিকদের। তাই উত্তেজিত হয়ে পড়েন সদ্য কর্মহীনরা।

কেন এই রেল অবরোধ? এদিন বন্ধ মিল খোলার দাবি তুলে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেল অবরোধ করেন জুট মিল শ্রমিকরা। করোনাভাইরাস পরিস্থিতিতে এমনিতেই রুজি–রোজগারে টান পড়েছে। তার মধ্যে হঠাৎ স্থানীয় রিলায়্যান্স জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংসাত চলবে কী করে? বুঝতে পারছেন না শ্রমিকরা। তাই জুট মিল খোলার দাবিতে বিক্ষোভে দেখিয়ে রেল অবরোধ করেন এই শ্রমিকরা। বিক্ষোভের কারণে স্টেশনে আটকে রয়েছে নৈহাটি লোকাল।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”