মালদাঃ- তোলাবাজিকে কেন্দ্র করে গ্যাং ওয়ার মালদার কালিয়াচকের বামনগ্রামে। রাতভর গুলি ও বোমাবাজি। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ বাহিনী। কালিয়াচকের বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের হারুগ্রামে গতকাল রাতে বোমা ও গুলি চলে। সেনাউল ও মাহেদুর গোষ্ঠীর মধ্যে লড়াই বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে মাহেদুরকে ঘিরে ধরে সেনাউল ও তার দলবল। তার কাছ থেকে পাঁচলক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এমনকি মাহেদুরকে লক্ষ করে সেনাউল ও তার দল গুলি চালায় বলেও অভিযোগ। গুলির আওয়াজ পেয়ে মাহেদুরের দলবল ঘিরে ধরে সেনাউলদের। তখনকার মতো পালিয়ে গিয়ে ফের দলবল নিয়ে সেনাউল, মাহেদুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। চলে ব্যাপক বোমাবাজি। গুলিতে আহত রয়েশ শেখ নামে সেনাউল গোষ্ঠীর একজন। তাকে সুজাপুর ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। ঘটনায় এখনও পর্যন্ত আটক দুইজন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”