নিউজ ডেক্সঃ অবিলম্বে রাজ্যের স্কুলগুলি খোলার (School Reopen) দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ের (Marriage) পিঁড়িতে বসলেন আলিপুরদুয়ারের (Alipuduar) এক শিক্ষক। প্ল্যাকার্ডে লেখা, ‘করোনা স্বাস্থ্যবিধি আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক’! অসীম দাস নামে ওই শিক্ষকের (Alipuduar Teacher) এই অভিনব পদ্ধতিতে আর্জি নজর কেড়েছে সবারই।
প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ের পিঁড়িতে শিক্ষক!
আলিপুরদুয়ারের বাসিন্দা অসীম দাস ওই জেলারই কুমারপাড়া মথুরাবাগান প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। সোমবার বিয়ে ছিল তাঁর। মুখে মাস্ক (Mask) পরে বিয়ের পিঁড়িতে তিনি বসেছিলেন গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে। যাতে অনুরোধ, স্কুলগুলি খুলে দেওয়া হোক। তাঁর সাফ প্রশ্ন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি (Covid Protocol) মেনে যখন সব কাজ-ই চলছে, তাহলে স্কুল কেন অচল থাকবে? স্কুলগুলি কেন বন্ধ থাকবে?
অসীম দাস জানান, “এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আর তাই নিজের বক্তব্যকে জনসমক্ষে তুলে ধরতে বিয়ের পিঁড়িতেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বসেছেন তিনি”। তিনি আরও বলেন, ” আমি নিজে স্কুলে শিক্ষকতা করি। সেখানকার ছাত্রছাত্রীদের স্কুল ছাড়া পড়াশোনার আর কোনও উপায় নেই। এতদিন ধরে স্কুল বন্ধ। ফলে তাদের পঠনপাঠনও ঠিকমতো হচ্ছে না। আমরা বেতন পাচ্ছি প্রতি মাসে। কিন্তু শিক্ষা? সেটা-ই বন্ধ হয়ে আছে। তাই অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলি খোলা হোক।”
প্রসঙ্গত, অবিলম্বে স্কুল খোলার দাবি নিয়ে সরব হয়েছেন অভিভাবকেরা। একই দাবিতে জল গড়িয়েছে আদালতেও। এরই মাঝে স্কুল খোলার দাবিপত্র নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ওই শিক্ষক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”