বাংলাহান্ট ডেক্সঃ সদ্যোজাতকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। জন্মের পরে সদ্যোজাত শিশুর হৃদযন্ত্র সমস্যা দেখা দেয়। সদ্যজাত শিশুকে বাঁচাতে ফেসবুকে পোস্ট করেন টালিগঞ্জের পরিচালক অর্ণব মাইতি। পোস্ট দেখিই সক্রিয় হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। শনিবার মধ্যরাতে তারা ওই শিশুটিকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন। সেখানে চিকিৎসা চলছে শিশুটির।
আরো পড়ুন- সেক্সডল কিনতে গিয়ে ‘প্রতারণার ফাঁদে’ স্কুলশিক্ষক! খোয়ালেন ৩৭ লক্ষ টাকা

জানা গিয়েছে, তিনদিন আগে দমদমের আইএলএস হাসপাতালে পুত্রসন্তান প্রসব করেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা জয়ন্ত দেবনাথের স্ত্রী পূজা দেবনাথ। জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। তবে তার যে অপারেশনের প্রয়োজন তা সব জায়গায় হয় না। কলকাতায় একমাত্র এসএসকেএম ও মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে পাওয়া যায় এই পরিষেবা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের সুবাদে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় জয়ন্ত দেবনাথ ও পূজা দেবনাথের তিনদিনের শিশুকে। এক পয়সাও দিতে হয়নি পরিবারকে।
শিশুটির বাবা জয়ন্ত দেবনাথ জানান, “সকালে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে বাচ্চার খোঁজ খবর নেওয়া হয়েছে। যেকোনো রকম দরকারে পাশে থাকার আশ্বাসও মিলেছে।” শিশুটি এখন মুকুন্দপুরের হাসপাতালের ডঃ দেবব্রত নন্দীর চিকিৎসাধীন রয়েছে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব