মালদাঃ- মাদকের লেনদেনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল মাদক কারবারীদের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে কালিয়াচকের বালিয়াডাঙ্গায়। তবে গুলিতে পুলিশের কেউ জখম না হলেও গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক যুবক। তাঁর তলপেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ । তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে। এদিকে যে মাদক কারবারি গুলি চালিয়েছিল বলে অভিযোগ, পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ। সেই মাদক কারবারির নাম আসমাউল শেখ। তার বাড়ি কালিয়াচকের কলেজ মোড়ে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার। তবে ওই কারবারির সঙ্গে থাকা আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব