কোভিড পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া উচিৎ। এমন দাবি বারবার জানানো হয়েছে বিরোধীদের তরফে। এই ইস্যুতে মামলাও হয় হাইকোর্টে। সেই মামলাতেই পুরসভা ভোট হবে কিনা তা ৪৮ ঘণ্টার সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর তা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। আর এই নির্দেশ সামনে আসার পরেই রাজ্য নির্বাচন কমিশন বৈঠকে বসে। আলোচনা হয় শাসক দলের অন্দরেও। অন্যদিকে নবান্নেও শুরু হয় আলোচনা। আর সেখানেই কার্যত হাইকোর্টের পরামর্শ মনে ভোট পিছিয়ে দেওয়ার কথাই শোনা যাচ্ছে। অন্তুত দু’সপ্তাহ পুরভোট পিছিয়ে দেওয়ার পক্ষে রাজ্য প্রশাসনের একাংশ।
আরো পড়ুন- Guwahati Bikaner Express: দুর্ঘটনার সময় কি হয়েছিল, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন চালক
এদিকে পুরভোটের ক্ষেত্রে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারই। সেই সিদ্ধান্তে মেনে ভোটের দিনক্ষণ ঘোষণা-সহ বাকি কাজগুলি করে কমিশন। হাইকোর্টের রায়ের পর, আগামিকাল শনিবার মুখ্যসচিবের হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেই বৈঠকে পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে।
আরো পড়ুন- Philippines BrahMos: ভারত থেকে ব্রহ্মস মিসাইল কেনার অনুমোদন দিল ফিলিপাইনস
তবে এখনও পর্যন্ত যা আলোচনা তাতে জানা যাচ্ছে সম্ভবত ২২ জানুয়ারি ভোট হচ্ছে না। আর তা হলে ফেব্রুয়ারিতেই হবে। যদিও ফেব্রুয়ারি মাসে কবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও রাজ্য নির্বাচন কমিশন চাইছে পরিস্থিতি ঠিক থাকলে ১০ ফেব্রুয়ারির পরেই চার পুরসভার ভোট হোক। যদিও নিয়ম অনুসারে পুরভোটের করার ক্ষেত্রে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”