দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ করল উত্তর কোরিয়া। সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে দাবি, মঙ্গলবার রাষ্ট্রপ্রধান কিম জং উনের উপস্থিতিতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ১,০০০ কিলোমিটার দূরে সাগরে ভাসমান লক্ষ্যবস্তুতে নির্ভুল ভাবে আঘাত করতে সক্ষম হয়।
আরো পড়ুন- UP Assembly Election 2022: উত্তরপ্রদেশে বিজেপিতে ভাঙন! ২৪ ঘন্টার মধ্যে ফের দল ছাড়লেন আর এক মন্ত্রী
সংবাদমাধ্যমের দাবি, মিসাইলটি ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অভ্রান্তভাবে লক্ষ্যভেদ করতে পারে। হাইপারসনিক হওয়ায় এর লক্ষ্যভেদের ক্ষমতা অনেক বেশি। এই নিয়ে উত্তর কোরিয়া দ্বিতীয় হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করল বলে সংবাদমাধ্যমের দাবি। তবে সংবাদমাধ্যমের দাবি ঠিক কি না, তা খতিয়ে দেখা যায়নি।
নতুন বছরের প্রথম দু’সপ্তাহে তিন বার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করল উত্তর কোরিয়া। এর আগে গত ৫ এবং ৬ জানুয়ারিও সফল ভাবে আধুনিক এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করা হয়েছিল সে দেশের সরকারি সংবাদমাধ্যমে। হাইপারসনিক-এর অর্থ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন। মাইলের এককে ধরলে প্রতি সেকেন্ডে এক মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে এই হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”