কোভিড-বিধিনিষেধে ফের ছাড় ঘোষণা নবান্নের। ৫০ শতাংশ আসন খালি রেখে সেলুন ও বিউটি পার্লারগুলি খোলা রাখার কথা বলা হয়েছে। শনিবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ রাত ১০টা অবধি বিউটি পার্লার, সেলুন খোলা রাখা যাবে।
তবে এই ছাড় পেতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত, সেগুলি হল-
• ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার খোলা রাখা যাবে।
• কোনওভাবেই একসঙ্গে বেশি লোকের ভিড় করা যাবে না।
• সেলুন বা বিউটি পার্লারে যেসব কর্মী কাজ করবেন, তাঁদের সম্পূর্ণ টিকাকরণ হতে হবে।
• কোভিড প্রোটোকল (Covid Protocol) সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।
• সেলুন এবং বিউটি পার্লার নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্যানিটাইজ করতে হবে।
২ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিউটি পার্লার, সেলুন, জিম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কিছুটা নিয়ম শিথিল করে সেলুন ও বিউটি পার্লার খোলার বিষয়ে নির্দেশ জারি করা হলেও, জিম খোলার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”