মালদাঃ- বাবা-মা’কে হারিয়ে অথৈয় জলে পড়েছে বছর এগারোর কিশোরী। সরকারি সাহায্যের আশায় দিন গুনছে মালদহের মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের কিশোরী আমেনা খাতুন। বাবা মাকে হারিয়ে বছর এগারোর আমেনা খাতুনের ভবিষ্যৎ এখন এতটাই অনিশ্চিত যে, সে কথা ভাবতে গিয়ে বুক কাঁপছে প্রতিবেশীদেরও।
স্থানীয় সূত্রে জানা যায় বছর কয়েক আগে তার বাবা মারা যায়। বছর কাটতে না কাটতেই মাও হৃদয় রোগে মারা যায়। আমেনার জীবনে নেমে আসে চরম অন্ধকার।কোথায় গেলে জুটবে দুমুঠো আহার তা দিশেহারা আমেনা। সে এনাতপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।আমেনা লেখাপড়া করতে চাইলেও টাকার অভাবে থমকে রয়েছে। ভর্তির টাকা জুটাতে না পারাই সপ্তম শ্রেণীতে এখনো ভর্তি হতে পারেনি সে।
এনাতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বাদিউজ্জামান আমেনার ভর্তি সহ পড়াশোনার দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন।
এবিষয়ে বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক মোয়াজ্জেম হোসেন আমেনার পাশে থাকার আশ্বাস দেন।
মালদা জেলা পরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন বলেন,আপনাদের কাছ থেকে বিষয়টি শুনলাম আমি অসহায় আমেনা খাতুনের পাশে থাকব এবং সাহায্য করবো।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI