দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার ডিটলহাট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বুনিয়াদপুরের এক আরতদারের। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মনসুর আলী। সে বুনিয়াদপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ড বড়াইল এলাকার বাসিন্দা। জানা গেছে বুধবার সকালে বুনিয়াদপুর থেকে বাইক নিয়ে ব্যবসায়ীক কাজে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল ওই যুবক। পথে বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দীর্ঘদিন ধরেই বুনিয়াদপুর কিষান মান্ডিতে (কৃষক বাজার) সবজির আরত ছিল তার। এলাকায় যথেষ্ট সুপরিচিত ছিল ওই যুবক। যুবকের পরিবার সূত্রে জানা যায় গত এক বছর আগেই বিয়ে হয়েছিল তার। এইদিন তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে পরিবার সহ সমগ্র এলাকাবাসী।
বংশীহারী থানার পুলিশ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI