ঘোষণা মতোই বুধবার ত্রিপুরায় (Tripura) রাজভবন অভিযান করল তৃণমূল নেতৃত্ব। আর সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার বাঁধল আগলরতলায়। অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই এই কর্মসূচি করে ঘাসফুল শিবির (TMC)। যার জেরে সুবল ভৌমিক-সহ ৩০০ তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। রীতিমতো চ্যাংদোলা করে সুবল ভৌমিককে পুলিশের গাড়িতে তোলা হয়।
আরো পড়ুন- বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আহত ত্রিপুরার তৃণমূল নেতা মজিবর ইসলামের মৃত্যু
.@BJP4Tripura-র গুন্ডারা যখন আমাদের ওপর বর্বরোচিত আক্রমণ চালায়, তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে! কিন্তু আজ আমাদের অভিযানে পুলিশ বাধার সৃষ্টি করল। গ্রেফতার করা হল আমাদের কনভেনার @SubalAITC-কে।
তাঁদের এই দ্বিচারিতার কারণ কী @BjpBiplab? কার অঙ্গুলিহেলনে এই অতিসক্রিয়তা? pic.twitter.com/Ez7o1n7Ncg
— AITC Tripura (@AITC4Tripura) January 5, 2022
টিলার শহর ‘ত্রিপুরা’য় সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল (TMC in Tripura)। বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তাঁরা। এবার গেরুয়া শিবিরের ‘অপশাসনে’র বিরুদ্ধে ১৫ দফা দাবিতে রাজভবন অভিযান করেন তৃণমূল নেতা-কর্মীরা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন রাজভবনের সামনে। নেতৃত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুবল ভৌমিকেরা। ওঠে বিজেপিবিরোধী স্লোগান-ও। আর সেই অভিযান ঘিরে উত্তপ্ত আগরতলার রাজপথ। এদিন অবশ্য ঘাসফুল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি ত্রিপুরার রাজ্যপাল।
পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য আগেভাগে কোনও অনুমতি নেয়নি তৃণমূল নেতৃত্ব। বিনা অনুমতিতে জমায়েত করেছে তারা। এই অভিযোগ জমায়েতে অংশ নেওয়া সকল নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। বাদ পড়েননি মহিলা কর্মীরাও। রীতিমতো টেনে-হিঁচড়ে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়। আপাতত আগরতলার বিভিন্ন থানায় তাঁদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
.@BJP4Tripura সরকারের মিথ্যাচার ত্রিপুরাবাসী ধরে ফেলেছে। রাজ্যের প্রতিটি ক্ষেত্র আজ উন্নয়নের প্রতীক্ষায়।
যে ১৫ দফা দাবি নিয়ে আজ আমাদের রাজভবন অভিযান ছিল, সেই দাবিগুলির স্মারকলিপি জমা দিলাম রাজ্যপালের সেক্রেটারির কাছে।
মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। pic.twitter.com/aQRG03XUGN
— AITC Tripura (@AITC4Tripura) January 5, 2022
প্রসঙ্গত, ত্রিপুরা পুরভোটের ফলপ্রকাশের পরই গণআন্দোলনের ডাক দিয়েছিল তৃণমূল। আগরতলার ওরিয়েন্ট চৌমুহনিতে গণঅবস্থানের কথা ছিল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের। ৪৮ ঘণ্টা আগে কর্মসূচির জন্য অনুমতিও চাওয়া হয়। কিন্তু সেই অবস্থানে বাধা দেয় পুলিশ। পশ্চিম ত্রিপুরার এসডিপিও (সদর) রমেশ যাদব তৃণমূলের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিককে চিঠিতে জানান, ওই স্থানে গণ অবস্থানের অনুমতি দেওয়া সম্ভব নয়। কাজের দিনে বেশি সংখ্যায় লোক হলে ট্রাফিক সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ হতে পারে বলে চিঠিতে সাফাই দেওয়া হয়েছিল। এবার আটকে দেওয়া হল তৃণমূলের রাজভবন অভিযানও।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব