কোভিড পরিস্থিতিতে নির্বাচনের জন্য উত্তরপ্রদেশ কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে তিন দিনের রাজ্যসফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সেখানে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “নির্দিষ্ট সময়ে উত্তরপ্রদেশে ভোট হওয়ার জন্য সহমত পোষণ করেছে সমস্ত রাজনৈতিক দল। তাঁরা আমাদের জানিয়েছে কোভিডবিধি মেনে নির্ধারিত সময়েই ভোট করানো হোক।”
আরো পড়ুন- কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমণ ! রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্র
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৮০ বছরের ঊর্ধ্বে, শারীরিক ভাবে অক্ষম এবং কোভিডে আক্রান্ত ব্যক্তিরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা থাকবে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এক লক্ষ বুথে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। একই সঙ্গে এ বার ভোট দেওয়ার সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আগামী বছরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। দেশে ফের কোভিড সংক্রমণ বাড়তে শুরু করায় এ রকম পরিস্থিতিতে রাজ্যে ভোট করানো উচিত না কি উচিত নয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু ভোট পিছনোর পক্ষে রাজি ছিল না কোনও দলই। বিষয়টি ঠিক করতে সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানেই সব ক’টি দল নির্ধারিত সময়েই ভোট করানোর পক্ষে সায় দেয়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন