কলকাতার পর রাজ্যের বাকি জেলাগুলিতে পুর নির্বাচন কবে হবে, তার ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার। রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১১টি পুরসভায় ভোট হবে। তার মধ্যে পাঁচটি পুরনিগম রয়েছে এবং ১০৬টি পুরসভা। কয়েক দিন আগেই ভোট হয়ে গিয়েছে কলকাতা পুরসভার। বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে তা কমিশনের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। ২৩ ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য দিন জানানোর নির্দেশ দিয়েছিল আদালত।
বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিয়ে বাকি পুরসভাগুলির সম্ভাব্য ভোটের তারিখ জানাল কমিশন। আদালতে কমিশন জানিয়েছে, দু’দফায় ভোট করতে চায় তারা। প্রথম দফায় পাঁচ পুরনিগমে এবং দ্বিতীয় দফায় বাকি পুরসভায় ভোট করানোর চিন্তাভাবনা করছে তারা। কমিশন জানিয়েছে, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরনিগমে ভোট হতে পারে আগামী ২২ জানুয়ারি। আর বাকি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন