কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তবে জয়লাভের পর ৫ বছর হাতে সময় আছে ভেবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আগামী ৬ মাস পর প্রত্যেকের রিপোর্ট কার্ড নেব।’ বৃহস্পতিবার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন- কলকাতার পর রাজ্যের বাকি ১১২ পুরসভায় ভোট কবে? জানাল কমিশন
এ দিন তিনি বলেন, ‘সমস্ত কাজ চটপট করতে হবে। ৫ বছর হাতে আছে ভেবে কাজগুলো ফেলে রেখে দিলাম, তা হবে না’ আমরা আগামী ৬ মাস বাদে রিপোর্ট কার্ড নেব। ৬ মাস অন্তর আমি কলকাতা কর্পোরেশনের রিপোর্ট কার্ড নেব। প্রত্যেক ৬ মাস বাদে রিভিউ হবে। কে কাজ করল, কে কাজ করতে পারল না সব দেখা হবে। যদি কাজ করতে না পারে তার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ করতে বেশি সময় লাগবে না।’ এদিন কাউন্সিলরদের কথা কম কাজ বেশির বার্তাও দেন নেত্রী মমতা।
বৃহস্পতিবার কাউন্সিলরদের উদ্দেশে দলনেত্রী আরও বলেন, ‘আজ থেকেই এলাকা ক্লিয়ার করতে হবে। সমস্ত হোর্ডিং, পোস্টার নামিয়ে যত্ন করে রেখে দিতে হবে। এর পর রাস্তা ক্লিয়ার, পার্ক পরিষ্কার, গাছ পোঁতা একে একে এই কাজগুলো সেরে ফেলতে হবে।’ জল সরাবরাহের দিকে নজর। ম্যানহোল জমে থাকে ইত্যাদি সব দেখে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘রাস্তা দিয়ে যখন যাবেন তাকিয়ে যাবেন। কোথায় রাস্তা খারাপ, কোন জায়গায় জল জমেছে। কোন জায়গা ভেঙে আছে সব দেখতে হবে। এটা আপনারই কাজ। সেগুলো ভাল করে করতে হবে। আমি বেশ কিছু জায়গা দেখেছি। পিচের ওপর পিচ তুলে দেয়। এই করে মাঝের হাট ব্রিজ ভেঙেছে। টাকা এতো সস্তা নয়।’
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আগামী ১ জানুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার ফের শুরু হবে। এর সঙ্গে বস্তি উন্নয়নেও কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা। ব্যক্তি নয়, দলই বড়। এদিন ফের আরও একবার একথা সকলকে মনে করিয়ে দিলেন দলনেত্রী।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”