হলদিয়া তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি টাওয়ারে লাগে, তাতে ঝলসে মৃত্যু হল ৩ জনের। অগ্নিকাণ্ডে আহত ৪৫ জন। মঙ্গলবার দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জখমদের মধ্যে কয়েক জনকে গ্রিন করিডর করে কলকাতায় আনা হয়েছে। তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েক জনকে আনা হচ্ছে কলকাতায়।
হলদিয়া শিল্পাঞ্চলের তৃণমূলের অবজার্ভার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৪৭ জন জখম বলে জানতে পেরেছি। এঁদের মধ্যে ৭ জন বাদ দিয়ে বাকিদের কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে।’’ জখমদের কয়েক জন ভর্তি তমলুক হাসপাতালে।
যদিও দুর্ঘটনার কিছুটা পরে কারখানার তরফে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো বেজে ৫০ মিনিটে এমএসকিউ টাওয়ারে শাটডাউন সংক্রান্ত কাজ চলার সময় দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। ঝলসে গিয়ে জখম হয়েছেন ৪৪ জন। আগুন দ্রুত আয়ত্তে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন