মালদা,১৮ ডিসেম্বর : চোর সন্দেহে যুবককে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা।
শনিবার সকাল ১১ টা নাগাদ ওই যুবককে ফলের ক্যারেট চুরির সময় হাতেনাতে ধরে ফেলে ফল ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইংরেজবাজার নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আম বাজার চত্বরে চুরির ঘটনা ঘটেই চলেছ। কখনো মোবাইল, কখনো মোটরবাইক আবার কখনো ফলের ক্যারেট।
শনিবার সকালে ফলের ক্যারেট চুরির সময় ওই যুবককে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”