বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নয়া রূপ ওমিক্রন। এই মুহুর্তে দেশে ১১ টি রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০১। শুক্রবার একথা জানালেন স্বাস্থ্য মন্ত্রকে যুগ্ম সচিব লভ আগরওয়াল।
ওমিক্রন ছডি়য়ে পড়ার ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসাবে দেশের ১১টি রাজ্যের ১৯টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। সতর্কতা হিসাবে যে চলতি বিধিনিষেধ মেনে চলা হয়, সেগুলিকেই আরও কড়া ভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে। এর মধ্যে মাস্ক পরা, শরীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলি আরও কঠোর ভাবে প্রয়োগের কথাও বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, ভিড়-অনুষ্ঠান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবারই দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। যদিও এটি স্বাস্থ্যমন্ত্রকের ‘রুটিন’ সাংবাদিক বৈঠক তবু, করোনার নয়া এই রূপের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রকের উদ্বেগ তাৎপর্যপূর্ণ।
মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩২ জন।। এ ছাড়া কর্নাটক, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”