মালদাঃ ওমিক্রণ (Omicron) আক্রান্ত মুর্শিদাবাদের শিশুর লালা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আশায় পরিবার ও স্বাস্থ্য দফতরের কর্তাদের। রাজ্যে প্রথম Omicron আক্রান্ত শিশুর সংক্রমণের খবর স্বাস্থ্য দপ্তর এর মাধ্যমে ছড়িয়ে পড়তেই মালদা জেলা তথা গোটা রাজ্য জুড়ে তোলপাড় ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় গোটা রাজ্য জুড়ে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তড়িঘড়ি সংক্রামিত শিশু ও তার পরিবারের লোকেদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করে মেডিকেল কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংক্রামিত শিশু ও তার পরিবারের প্রত্যেকের দ্বিতীয়বার লালা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তরফ থেকে জানানো হয় ওই শিশুর লালা রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরা রিপোর্ট নেগেটিভ পাছায় তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে পরিবারের লোকেদের দাবি এর আগেও তারা মালদার একটি বেসরকারি থেকে করোনা টেস্ট করিয়েছিল। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছিল স্বাস্থ্য দফতরের কর্তাদের সে বিষয়টি জানানোর পরেও তাঁদেরকে হয়রানির শিকার করা হয়েছে বলে দাবি করেন। দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুসহ তার পরিবারের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয় স্বাস্থ্য দফতরের কর্তারা জানান ও শিশুসহ তার পরিবারের প্রত্যেককে সকলেই সুস্থ রয়েছেন আতঙ্কিত হবার কোন কারণ নেই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”