পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ। কলকাতায় পুরভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশই। বৃহস্পতিবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।
কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে প্রথম থেকেই পুরভোট করাতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। কিন্তু শেষ অবধি সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও ধাক্কা খেল গেরুয়া শিবির (BJP)। নিপাপত্তার বিষয়ে রাজ্য পুলিশের উপরেই ভরসা হাইকোর্টের। পুলিশ কমিশনারকেই নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থারের একক বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোট করানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিজেপির চার প্রার্থী। তবে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে তা খারিজ করে দেয় হাইকোর্ট।
চার প্রার্থী ছাড়া ১৪৪ ওয়ার্ডের আরও কোনও প্রার্থী এমন অভিযোগ বা আবেদন করেননি, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই কারণেই মূলত মামলা খরিজ হয়ে গিয়েছে হাইকোর্টে।বিচারপতি রাজশেখর বিজেপির আরজি খারজি করে দিয়ে এদিন বলেন, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজনীয়তা নেই। রাজ্যপুলিশই পুরভোটের দিন নিরাপত্তার দায়িত্ব সামলাবে। পুলিশ কমিশনরারকে নিরাপত্তার বিষয়ে নজর রাখার নির্দেশ দেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনকে সবরকম সাহায্যের নির্দেশ দেন বিচারপতি।
উচ্চ আদালত বিজেপির আবেদন নাকচ করলেও এই রায়কে সরাসরি তাঁদের আবেদন-খারিজ বলে মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্যামবাজারে এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর কথায়, ”এটা আপাত দৃষ্টিতে আবেদন খারিজ মনে হলেও, আসলে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার সৌরভ দাসকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করানো হলো।”
পুরভাটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর দাবি ভিত্তিহীন বলে মনে করেন তৃণমূলের মহাসচিব। আদালতের এই রায়ের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”ভিত্তিহীন দাবি, তাই হাইকোর্ট আবেদন খারিজ করে দিয়েছে। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন। হালে পানি না পেয়ে কোর্টে যাচ্ছে। সেখানেও ওদের আবেদন খারিজ হলো।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”