বিয়েতে কনেকে দেওয়া বাবা-মায়ের উপহার ‘পণ’ হিসাবে বিবেচিত হবে না। সম্প্রতি এ কথা জানিয়েছে কেরল হাইকোর্ট। কেরলের কোল্লাম জেলার পণ প্রতিরোধী আধিকারিক কনের বাবা-মায়ের উপহার দেওয়া গয়না ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ বিরুদ্ধে থুরিয়ুরের এক ব্যক্তি কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার প্রেক্ষিতেই পণের ব্যাপারে এ কথা জানিয়েছে আদালত।
আইন অনুসারে, বিয়ের সময় মেয়েকে নিজের ইচ্ছায় বাবা-মায়ের দেওয়া গয়না পণের অধীনে পড়ে না। আবেদনকারীর দাবি ছিল, পণ প্রতিরোধী অফিসারের এ রকম নির্দেশ দেওয়ার কোনও অধিকার নেই। এর পরই বিচারপতি এমআর অনিতা ওই অফিসারকে এ বিষয়ে প্রশ্ন করেন, কী করে তিনি নিশ্চিত হলেন যে সেই গয়না কনের বাবা-মা নিজের ইচ্ছায় উপহার দিয়েছেন নাকি পণ হিসেবে দিয়েছেন?
আবদেনকারী জানিয়েছিলেন, বিয়ের সময় তাঁর স্ত্রীকে শ্বশুর-শাশুড়ি সোনার গয়না দিয়েছিলেন। পরে তা একটি ব্যাঙ্কের লকারে রাখা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রীও একই কথা জানিয়েছিলেন আদালতে। এর পরই এই নির্দেশ দেন বিচারপতি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন