কৃষকদের পাশে দাঁড়াতে মঙ্গলবার থেকে বিজেপি তিন দিনের যে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল, তার প্রথম দিনেই কার্যত ‘ফ্লপ-শো’ দেখল সিঙ্গুর। যাঁদের জন্য আন্দোলন, সেই কৃষকদের দেখা মিলল না। নেতারা মঞ্চ থেকে নেমে গাড়ি ছোটাতেই অবস্থান-স্থলে হাতেগোনা পাঁচ জনকে বসে থাকতে দেখা গেল! অবস্থান কর্মসূচিতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “চাষিদের বিনামূল্যে সার ও আলুবীজ দিতে হবে। রাজ্যে আত্মঘাতী তিন চাষির পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চাকরি দিতে হবে। এই দাবি না মানলে সিঙ্গুর থেকে নবান্ন অভিযান হবে।”
আরো পড়ুন- কলকাতা পুরভোটে সব বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা, হাইকোর্টকে জানালো কমিশন
দুপুরে একটি ছোট মিছিল করে গোপালনগরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে অবস্থান-স্থলে আসেন আন্দোলনকারীরা। মঞ্চে শুভেন্দু ছাড়াও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাঁর দুই পূর্বসূরী দিলীপ ঘোষ, রাহুল সিংহেরা ছিলেন। অল্প কিছু কর্মী-সমর্থকের সামনে তাঁরা নবান্নের ১৪ তলা থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার আওয়াজ তোলেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত বলেন, “উনি নাকি গোয়াকে পশ্চিমবঙ্গ বানাবেন! তা হলে তো এই রাজ্য থেকে যে সব শ্রমিক সেখানে কাজে গিয়েছিলেন, তাঁদের কাজ হারিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবঙ্গে ফিরতে হবে।”
মঙ্গলবার সিঙ্গুরে বিজেপির কর্মসূচির প্রথম দিন সাড়া না মিললেও, ‘অগোছালো’ কর্মসূচির দায় পুলিশের উপরে চাপিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাঁর বক্তব্য, “পুলিশ লিখিত অনুমতি দেয়নি। আমরা তো ঝুঁকি নিতে পারি না। পুলিশ বহু ক্ষেত্রেই কথা দিয়েও শেষে আটকে দেয়।” হুগলি গ্রামীণ জেলার এসপি আমনদীপের বক্তব্য, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার পরে পুলিশকে ওই কর্মসূচির কথা জানানো হয়। পুলিশ আপত্তি করেনি।
স্থানীয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বা প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কর্মসূচিতে দেখা যায়নি। রবীন্দ্রনাথবাবু সরাসরিই সাংবাদিকদের বলেন, “আমন্ত্রণ পাইনি। গোষ্ঠী-দ্বন্দ্ব কি না বলতে পারব না, তবে মনান্তর তো আছেই।”
উল্লেখ, সিঙ্গুর জমি আন্দোলনের ধাত্রীভূমি। বাম শাসনের অবসান ঘটিয়ে রাজনৈতিক পালাবদলের সূচনাও হুগলির এই ভূখণ্ড থেকে। ফলে, বর্তমান বিরোধী দলের ‘সিঙ্গুর অভিযানে’ চাষিরা কতটা সাড়া দেন, সে দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”