কলকাতা পুরভোটের আগে পার্ক স্ট্রিটে বিপুল টাকা উদ্ধার। এই ঘটনায় এক যুবকের কাছ থেকে এক কোটি টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। নির্বাচনের আগে এত টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম প্রীতম পাল। তাঁর বয়স ২৭ বছর। তিনি মহেশতলার পূর্বপাড়ার বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে, স্পেশ্যাল টাস্ক ফোর্স নজর রাখছিল প্রীতমের উপর। তার পরই পার্ক স্ট্রিট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। হাওলা কারবারের জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্যের বিষয়টিও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। টাকা উদ্ধারের বিষয়টি ইতিমধ্যেই আয়কর বিভাগকে জানিয়েছে লালবাজার। অভিযুক্তকে মঙ্গলবারই তোলা হবে আদালতে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”