লিলুয়ায় লিলুয়ায় মোমবাতির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে আগুন। লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকল। আগুন ছড়িয়েছে বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে।
সোমবার রাতে আচমকাই আগুন ধরে যায় হাওড়ার লিলুয়ার মোমবাতির কারখানায়। অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ঘটনাস্থল যায় দুটি ইঞ্জিন। তবে সেগুলি পৌঁছনোর আগেই বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে শুরু করে পাওয়ার হাউস। আগুনকে আয়ত্তে আনতে একে একে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। আগুন আয়ত্তে আনতে শুরু হয় কাজ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পাওয়ার হাউস ও মোমবাতির কারখানার আগুন অ্যারেস্টের কাজ চলছে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ আয়ত্তে না এলে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে কারখানাটিতে। মোম তৈরির জন্য প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ভয়াবহ রূপ নেয়। এদিকে পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের জেরে অন্ধকারে ডুবে গিয়েছে গোটা লিলুয়া। ওই এলাকায় প্রচুর কারখানা রয়েছে। এই ঘটনায় সমস্যা সেই কারকানাগুলিও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”