তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়ত। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। কপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকাও।
বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। সূত্রের খবর, সেই হেলিকপ্টারেই ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়ত। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
An Inquiry has been ordered to ascertain the cause of the accident.— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
কিন্তু এ বারই প্রথম নয়, এর আগেও হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছেন বিপিন। সে বার প্রাণে বেঁচে যান তিনি। ২০১৫ সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে সেনার চিতা হেলিকপ্টার। কিন্তু আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়ত। সেই ঘটনার ৬ বছর বাদে ফের হেলিকপ্টার দুর্ঘটনায় বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়ত।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন