তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী-ত্রিপুরায় বিজেপির হাতে কম আক্রান্ত হয়নি (Bjp)। গুন্ডাবাহিনী, বিপ্লব দেবের পুলিশ- হেনস্থা করেছে তৃণমূল কংগ্রেসকে (Tmc)। এত কিছুর পরেও সে রাজ্যে শূন্য থেকে কুড়ি শতাংশ পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, দিল্লিতে বিরোধী সাংসদদের ধর্না মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখলেন।
ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “ত্রিপুরার (Tripura) ফলাফল সারাদেশের কাছে একটা উদাহরণ। কারণ, শূন্য থেকে কুড়ি শতাংশ জায়গা পেতে বিজেপির লেগে গিয়েছিল যেখানে কুড়ি বছর। সেখানে তৃণমূল মাত্র দু- তিন মাসে ত্রিপুরায় সেই জায়গাটা দখল করেছে। আর সবাই জানেন, যে ত্রিপুরায় প্রার্থী তাঁর নিজের প্রচার করার সুযোগটুকু পর্যন্ত পাইনি।”
সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই তৃণমূল সাংসদ অভিষেক জানিয়েছিলেন, বাংলার বাইরে যে রাজ্যেই দল পা রাখবে, সেখানেই লক্ষ্য হবে ক্ষমতা দখলের। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্য থেকে গেরুয়া শিবিরকে উৎখাত করার ডাক দেন তিনি। ত্রিপুরায় পুরভোটের কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি পুলিশের আক্রমণকে প্রতিহত করে সংগঠন মজবুত করার কাজ করেছে তৃণমূলের ইয়ং ব্রিগেড। ফল মিলেছে হাতেনাতে। শূন্য থেকে ২০ শতাংশে পৌঁছে গিয়েছে মাত্র দু মাসে। এবার সেই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিষেক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”