মুম্বই: দেশে আরও বাড়ল ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ। এদের মধ্যে ৩৭ বছরের এক আক্রান্ত সদ্য ফিরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। যে দেশে Omicron-এর সবচেয়ে বাড়বাড়ন্ত। তাঁর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন ৩৬ বছরের আরও এক মহারাষ্ট্রের বাসিন্দা। তিনি ফিরেছেন আমেরিকা থেকে। উপসর্গহীন আক্রান্ত, নিয়েছিলেন ফাইজারের টিকা, সূত্রের খবর। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ২৩।
ভারতে তৃতীয় ঢেউ ভবিতব্য হলেও তা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। Omicron-এ আক্রান্তদের ক্ষেত্রেও মৃদু উপসর্গ থাকবে কেবলমাত্র। মানবদেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিলেও টিকা নেওয়ার পর শরীরের ইমিউনিটিকে ভেদ করা খুব একটা সহজ নয় এই স্ট্রেনের ক্ষেত্রে। তাঁর আরও বক্তব্য, গোটা বিশ্বেই Omicron আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি। এমনকী, গুরুতর অসুস্থতারও কোনও খবর মেলেনি।
এদিকে, গতকালের তুলনায় অনেকটাই কমল করোনা সংক্রমণ (Covid-19)। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা বেড়ে হল ১৬,১৯,৭২২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬২০ জন। আজকের হিসেবে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৯০ জন। যা গতকালের তুলনায় ৯ জন বেশি।
অন্যদিকে এই সময় পর্বে রাজ্যে করোনা (Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। অর্থাৎ আজ ১ জন হলেও রাজ্য়ে মৃতের সংখ্যা কম। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৫৫৩ জন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন