কোচবিহারের সাতভাণ্ডারী সীমান্তে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালাল সীমান্তরক্ষী বাহিনী। গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। তাঁদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে কোচবিহারের সিতাই থানা এলাকার অন্তগর্ত সাতভাণ্ডারী সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন। এক ভারতীয় নাগরিক গরু পৌঁছে দিচ্ছিলেন কাঁটাতারের বেড়া পর্যন্ত। বিষয়টি নজরে পড়তেই বাধা দেন ওই সীমান্তে কর্তব্যরত জওয়ানরা।
অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে গরু পাচারকারীরা। তার ফলে বাধ্য হয়ে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ভারতীয় নাগরিকের দেহটি পড়ে রয়েছে সিতাইয়ে। এবং কাঁটাতারের পাশে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে মৃত দুই বাংলাদেশীর দেহ। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে সিতাই থানার পুলিশ। তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”