গাজোল: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির আরোহী এক সবজি বিক্রেতা। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে গাজোলের আহোড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, এদিন সকালে ইটাহার থেকে একটি পিকআপ ভ্যান সবজি বোঝাই করে গাজোলের দিকে আসছিল। আহোড়ার কাছে গাড়ির পেছনের চাকা হঠাৎই ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি জাতীয় সড়কের উপর উলটে যায়। গাড়ির উপরে থাকা এক সবজি বিক্রেতা পড়ে গিয়ে গুরুতর জখম হন। স্থানীয়রাই তাকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাজোল থানার পুলিশ। যদিও আহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে টোল প্লাজার ক্রেন দিয়ে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পরই গাড়ি ফেলে চম্পট দেয় চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে গাজোল থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”