উত্তপ্ত হয়ে উঠেছে নাগাল্যান্ড। ভুল বশত জঙ্গি ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছে ১৩ জন নিরিহ গ্রামবাসী। নাগাল্যান্ডের মন জেলার মর্মান্তিক এই ঘটনা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফু রিও। ভুল করে ভুল প্রাণগুলো চলে গেল।
জানা গিয়েছি, ওটিং গ্রামের কয়েকজন বাসিন্দা, যারা শ্রমিকের কাজ করে তারা একটি পিক আপ ভ্যানে ফিরছিল। সেনার কাছে খবর ছিল ওই এলাকার ঘুরছে জঙ্গিরা। ওই পিক আপ ভ্যানে থাকা লোকদের তারা জঙ্গি মনে করে গুলি চালায়। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। নিরাপত্তা বাহিনীর উপরে পালটা হামলা চালায় গ্রামের লোকজন। উত্তেজিত জনতা জওয়ানদের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় এক সেনা জওয়ান মারা গিয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে বলেও দাবি করা হয়েছ সেনা বাহিনীর তরফে।
তাদের ভুলবশত সাধারণ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে সেনা। ওই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। মৃতদের মধ্যে একজন সেনা জওয়ানও আছেন। শনিবার রাতের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে সেনার তরফে বিবৃতি দেওয়া হয়েছে । তাতে বলা হয়েছে সন্ত্রাসবাদীদের দমনের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। Tiru এলাকায় একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। সেই সঙ্গেই তারা জানিয়েছে, ‘যে ঘটনা ঘটেছে তার জন্য তারা ‘গভীরভাবে দুঃখিত’ । সাধারণ নাগরিকদের এই প্রাণহানির কারণ সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ এই সঙ্গেই বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ নাগরিকদের জঙ্গি মনে করে ‘ভুল করে’ গুলি চালানো হয়।

সেনার তরফে পুরো ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল MM Naravane-কে। রবিবারের এই ঘটনায় সেনার তরফে Court of Inquiry-র নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার রাতে, ওটিং এলাকাতে অভিযান চালানোর সময়ে জঙ্গি ভেবে গ্রামবাসীদের ওপরে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।
ইতিমধ্যে এই ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)। তিনি টুইট করে লেখেন, ‘ওটিং-য়ে সাধারণ মানুষের মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । Mon-এর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। উচ্চ পর্যায়ের বিশেষ SIT এই ঘটনার তদন্ত করবে।’ এই সঙ্গে জনতার কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন তিনি।
উদ্বেগ প্রকাশ করে টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। তিনি টুইটে লেখেন, ‘নাগাল্যান্ডের Oting-য়ের ঘটনায় আমি স্তম্ভিত। মনের প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। রাজ্য সরকারের তৈরি SIT উচ্চ পর্যায়ের তদন্ত সত্যিটা সামনে নিয়ে আসবে এবং শোকসন্তপ্ত পরিবারগুলি ন্যায় পাবে বলে আমার বিশ্বাস।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”