কলকাতা পুরভোটে চাই কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। আগে থেকেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি। যদিও পুরভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এখনও অবস্থান স্পষ্ট করেনি।
বৃহস্পতিবার দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক বৈঠকে বলেন, “আগেই আমরা রাজ্যপাল এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার দাবি জানিয়েছিলাম। এবার আমরা সুপ্রিম কোর্টের কাছে সেই একই আবেদন করেছি। সুপ্রিম কোর্টের তরফ থেকে যাতে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার নির্দেশ দেওয়া হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই আবেদন।”
প্রসঙ্গত, ডিসেম্বরের ১৯ তারিখ হতে চলেছে কলকাতা পুরভোট। মোট ১৪৪টি ওয়ার্ডেই ১৯ তারিখ পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোটগনণা হবে খুব সম্ভবত ২১ তারিখ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১লা ডিসেম্বর চলে গিয়েছে। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৪ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল। এর আগে বাহিনী সম্পর্কে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশন জানিয়েছিল, বাহিনী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিজির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মোট বুথ ৪,৭৪২টি। মোট ভোটারের সংখ্যা ৪০ লাখ। কলকাতা পুরভোট হবে ইভিএমে।
যদিও এর আগেও পুরভোট ইস্যুতে বিজেপি ক্ষোভ প্রকাশ করেছিল। রাজ্যের সব পুরসভার পুরভোট একসঙ্গে চেয়েছিল বিজেপি। যদিও পরে দেখা যায় শুধুমাত্র কলকাতা পুরভোটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরে এই ইস্যুতে হাইকোর্টেও যায় গেরুয়া শিবির। শুধুমাত্র কলকাতায় পুরভোট করানো নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষও করে বিজেপি। বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রত্যেকেই এই ইস্যুতে সুর চড়িয়েছিল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”