ওমিক্রনের আশঙ্কায় বিদেশেদের জন্য বন্ধ সিকিমের দরজা। বুধবার থেকে সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশ বন্ধে নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের কোথাও বিদেশিদের কোনও পারমিট দেওয়া হবে না বলেও সিকিম সরকার জানিয়েছে। মঙ্গলবার সিকিমের স্বরাষ্ট্র দফতরের তরফে ওই নির্দেশ জারি হয়েছে। সিকিম সরকারের এক সচিবের কথায়, বিশ্বের ১২টি দেশে ওমিক্রনের হদিশ মিলেছে। এ দেশেও সতর্কতার কথা বলা হচ্ছে। সিকিমে প্রচুর বিদেশি পর্যটক আসেন। তাই আগাম সতর্কতা হিসেবে নতুন ব্যবস্থা নেওয়া হল।
২০২০ সালে ৫ মার্চ করোনা সংক্রমণের প্রাথমিক ধাপেই বিদেশিদের জন্য দরজা বন্ধ করেছিল সিকিম। সেই সময় কেন্দ্রের সঙ্গে আলোচনা করে তা না করায় সমালোচনার মুখে পড়তে হয় সিকিমকে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে কড়া চিঠি দেওয়া হয় সিকিমকে। ওই বছরের ১৭ মার্চের পর থেকে পুরোপুরি ভাবে সিকিমে দেশি-বিদেশি পর্যটকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ জারি করা হয়। আবার বিদেশিদের জন্য বন্ধ হল সিকিমে।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, করোনা নিয়ে সচেতন থেকেই আমাদের কাজ করতে হচ্ছে। বিদেশিদের আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকই রয়েছে। দেশি পর্যটকেরা যাতে নিয়ম মেনে সিকিম ঘুরতে পারেন, নজর রাখতে হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন