আলিপুরদুয়ারঃ ফের এক ছাত্রীর রহস্য মৃত্যু ফালাকাটায়। দশম শ্রেণির বনশ্রী সিনহা (১৪)।বাড়ির পেছনের ঢাকনা দেওয়া কুয়া থেকে গলয়া ওড়নার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। মঙ্গলবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। এক উঠোনে কাকুর ঘরে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়েছিল। বহু খোঁজাখু্জির পর রাত আড়াইটে নাগাদ কুয়া থেকে মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই ছাত্রীর বাড়ি কুঞ্জনগর এলাকায় প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে। মৃত ছাত্রীটি ফালাকাটা গার্লস হাইস্কুলের ছাত্রী।
ছাত্রীর বাবা প্রদীপ সিনহার অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে খুন করে কুয়ায় ফেলা দেওয়া হয়েছে।
মেয়েকে পরিকল্পিত ভাবে খুনের ঘটনায় ফালাকাটা পুলিশের দ্বারস্থ হচ্ছেন ওই ছাত্রীর বাবা। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে।
পুলিশ জানিয়েছে ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ জানিয়েছেন, মৃত ওই ছাত্রীর নাম বনশ্রী সিনহা ওরফে পর্না। পুলিশ জানিয়েছে এটা পরিকল্পিত খুন না আত্মহত্যা, তা এখনও পরিস্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি পরিস্কার হয়ে যাবে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। মৃত ওই ছাত্রীর এক বান্ধবীকে জিজ্ঞেস করে তদন্ত শুরু হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”