সোমবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। এই ভয়াবহ ভূমিকম্পে ১১৭ টি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং এখনো পর্যন্ত ১২ জন গুরুতর আহত হয়েছে বলে খবর । স্থানীয় প্রশাসন সূত্রে খবর , ভয়াবহ ভূমিকম্পের ফলে প্রায় ২ হাজার ৫০০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
সোমবার, সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে পেরু। ভূমিকম্পে ঘরবাড়ির পাশাপাশি একটি চার্চ ও ১.৫ কিলোমিটার রাস্তা ধসে গিয়েছে। পেরুর রাজধানী লিমা সহ দেশের উপকূলবর্তী এলাকা ও আন্দিয়ান অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশি দেশ ইকুয়েডরে এই ভূমিকম্পে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পেরুর ছোট শহর সান্তা মারিয়া দে নিভা থেকে ৯৮ কিলোমিটার পূর্বে পেরুভিয়ান আমাজন ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই এলাকাটি জনবহুল। এখানকার বেশিরভাগ মানুষই কাঠ ও মাটির বাড়িতে বসবাস করেন। তাদের অনেকের বাড়িই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঔপনিবেশিক সময়ে তৈরি ৪৫ ফুট লম্বা একটি চার্চ এই কম্পনে সম্পূর্ণ ধসে গিয়েছে। সমগ্র পেরু জুড়ে ব্যপক বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গিয়েছে। পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো টুইটারে লিখেছেন, ‘শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি অ্যামাজোনার বাসিন্দারা। আমি তাদের পাশে আছি। আমরা ভাইরা, আপনার একা নন।’ প্রসঙ্গত ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুতে ভূমিকম্পে কমপক্ষে ৫০০ জন মানুষের মৃত্যু হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”