২০২১ বিধানসভা ভোটকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল-কংগ্রেস। সেই জন্য সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মেগা রাজনৈতিক কর্মসূচি লঞ্চ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যা এর আগে কখনো কোন রাজনৈতিক দল করেনি বলেই দাবি তৃণমূল কংগ্রেসের।
মূলত বাংলায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় কে দরকার সেটা বোঝাতেই মাঠের নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছে এবং তিনি কিভাবে মানুষের পাশে থেকে বাংলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন সেই বার্তা পৌঁছে দিতেই তৃণমূল কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তরে প্রতিটি মানুষের কাছে প্রচার করবেন।
আগামী ৭৫ দিন রাজ্যজুড়ে এই মেগা কর্মসূচিকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়বেন তৃণমূলের ১ লাখ কর্মী। সূত্রের খবর ১০ ধাপে কাজ করবেন তারা। তৃণমূল কোন কোন জায়গায় কি কি কাজ করেছে। সরকারের কোন কোন প্রকল্প মানুষকে কি কি সুবিধা দিচ্ছে, মূলত এই বিষয়গুলো নিয়েই রাজ্যজুড়ে প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি ব্লকে,বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছে যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এই প্রচারের অঙ্গ হিসাবে প্রতিটি বিধায়ককে তার নিজের কেন্দ্রে ১৫ দিন থাকতে হবে। এই সময় এই বিধায়ককে কমপক্ষে ৪৫ টি গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে হবে। শহরে প্রতিটি বাড়ি বাড়ি যেতে হবে। গ্রামে ছোট ছোট সভা করতে হবে। নিজের এলাকা বিখ্যাত ধর্মীয় স্থান গুলিতে যেতে হবে। বাংলায় মমতা ব্যানার্জি মানুষের জন্য কি কি কাজ করছে সেগুলো মানুষকে কে বলতে হবে।
রাজ্যে প্রায় আট হাজার গ্রামে দিদিকে বল কর্মসূচি হয়েছে। এরমধ্যে ৭ হাজার গ্রামে রাত্রি বাস করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই দিদিকে বল কর্মসূচি থেকে মূলত রাস্তা-ঘাট, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত সমস্যা গুলোই উঠে এসেছে। তাই এবার দিদিকে বল কর্মসূচির সাফল্যের পর তৃণমূলের দ্বিতীয় ইনিংস শুরু। সোমবার সকাল দশটায় নেতাজি ইন্ডোরে হবে তৃণমূলের মেগা কর্মসূচী। এই সভাতে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত প্রথম সারির নেতারা।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”