তিনি রাজনৈতিক পরিবারের মেয়ে। ছোট থেকেই ভোট শব্দটা আর পাঁচটা ওই বয়সী বাচ্চাদের থেকে একটু হলেও আলাদাভাবে এসেছে জীবনে। একবার নয় বারবার। তাই যখন দলের তরফে জানানো হয় এবার পুরভোটে (Kolkata Municipal Elections 2021) তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রথমে খানিকটা বিস্মিত হলেও ভয় পাননি। ভোটের ময়দানে নামার জন্য মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছেন। তিনি পূজা পাঁজা (Pooja Panja)। কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী। মায়ের নাম শশী পাঁজা (Shashi Panja)। বাংলার মন্ত্রী। দাদুর নাম অজিত পাঁজা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
একটা সময় ছিল উত্তর কলকাতার এই প্রান্ত থেকেই রাজ্য রাজনীতির অনেক অঙ্ক বদলে দিয়েছেন অজিত পাঁজা। সময়ের দাবি মেনে তাঁর নাতনি পূজা এবার পুরভোটের লড়াইে। শনিবার সাতসকালেই এলাকায় বেরিয়ে পড়েন। তার আগে অবশ্য সিদ্ধেশ্বরী মন্দির ও বগলা মায়ের মন্দিরে প্রণাম সেরে এসেছেন৷ গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের বাড়িতে। আদতে রাজনৈতিক পরিবারের হলেও আইন নিয়ে পড়াশোনা করেছেন। তবে সামনে এখন শুধুই পুরভোট৷ নিজেই বললেন, প্রথমবার নিজে ভোটের লড়াইয়ে। কিন্তু এই আবহ তাঁর বড় চেনা। তাই টেনশন নেই। ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে গিয়ে আশীর্বাদ চাইবেন। তাঁর মা বিধায়ক-মন্ত্রী। এলাকায় উন্নয়ন হয়েছে অনেক। সর্বোপরি উন্নয়নের জন্য প্রাণপাত করছেন মানুষ তা উপলব্ধি করছে। কলকাতা পুরসভা ও নাগরিক পরিষেবায় খামতি রাখেনি। তাই জয় সুনিশ্চিত। পূজা (Pooja Panja) দ্বিতীয় প্রজন্মের রাজনীতিক। পুরভোটে এই দ্বিতীয় প্রজন্মের অনেককেই এবার দেখা যাবে ময়দানে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”