বালুরঘাটঃ আবার সাফল্য বালুরঘাট থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বঙ্গি বিশ্বাস পাড়া এলাকার এক বাড়ি থেকে প্রায় 2 হাজার বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল তৈরির সরঞ্জাম উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার দুপুরে হঠাৎই বালুরঘাট থানার পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া পদ্মপুকুর এলাকায় একটি বাড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ মজুত রয়েছে। বিষয়টি জানতে পেরে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ-র নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। অভিযানে দুই হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি একাধিক ফাঁকা বোতল, সিল ও লেবেল উদ্ধার করা হয়েছে। এগুলির সঙ্গে একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় প্রশান্ত হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বালুরঘাটে খাদিমপুর বটতলা এলাকায়।

বালুরঘাট থানার পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতেই জাল ফেনসিডিল (phensedyl) তৈরি করা হত। এবং তা বাংলাদেশে (Bangladesh) পাচার করা হত। এদিকে ওই বাড়ি থেকে জাল ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। তার মধ্যে নেশার কোনও সামগ্রী থাকত কিনা তা জানার জন্য পুলিশের তরফে ওই ফেনসিডিলের নমুনা পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে। তবে এক যুবককে গ্রেফতার করা হলেও এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”