মালদা- মালদার আম ও মধু বিদেশে পাঠাতে বিশেষ উদ্যোগ নিল মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্র। বিদেশে আম ও মধু বাজারজাত করতে বিশেষ প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয় জেলার আম চাষ ও মধু চাষীদের নিয়ে। শনিবার মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্র আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উদ্যানপালন দপ্তরের জেলা আধিকারিক সামন্ত লায়েক, কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডাক্তার শৈলেশ কুমার (মৎস্য বিজ্ঞানী), ডাক্তার অন্তরা দাস (উদ্যানপালন বিজ্ঞানী), সুপ্রভা মালি (এপি ইডিএ আধিকারিক) সহ রাজ্যের এক্সপোর্ট সংগঠনের কর্তারা।
চলতি মরসুমে জেলা কৃষি বিজ্ঞানের উদ্যোগে ও এক্সপোর্ট ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে কিছু আম বিদেশে পাঠানো হয়েছে। মালদার আমের গুণগতমানের আরো বৃদ্ধি প্রয়োজন। তাই জেলার কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়েছে। এছাড়াও মালদা জেলায় কিছু স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা ভালো মধু চাষ করছেন। দেশের বিভিন্ন প্রান্তে এই মধু বিক্রি হচ্ছে। তবে বিদেশের বাজারে বিগত কয়েক বছর ধরেই ভারতীয় মধু রপ্তানি বন্ধ রয়েছে। পুনরায় বিদেশের বাজারে ভারতীয় মধু রপ্তানি করার উদ্যোগ নিয়েছে কিছু এক্সপোর্ট ব্যবসায় সংগঠন। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় বিদেশের বাজারে মধু পাঠানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি সফল করতে মালদা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র উদ্যোগে জেলার মধু চাষীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়। শনিবার আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে প্রায় শতাধিক মধু চাষি উপস্থিত ছিলেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”