পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের দক্ষিণ ২৪ পরগণা সার্কেলে পার্ট টাইম সুইপার পদে ২৫ জন লোক নিয়োগ করছে ।
শিক্ষাগত যোগ্যতা- সর্বোচ্চ দশম শ্রেণী অনুত্তীর্ণ হতে হবে । সর্বনিম্ন যোগ্যতা মান নেই । দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসিন্দা হওয়া আবশ্যক ।
বয়স- ০১.০৭.২০২১ তারিখের হিসাবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে ।
শূন্যপদ- ২৫ টি ।
আবেদন পদ্ধতি- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দক্ষিণ ২৪ পরগণা সার্কেলের প্রতিটি শাখায় বায়োডাটার নির্ধারিত বয়ান পাওয়া যাবে । সেই অনুযায়ী আবেদন করতে হবে । সঙ্গে দিতে হবে-
১) স্বপ্রত্যয়িত ফটো কপি, ২) ০১.০৭.২০২১ হিসাবে বয়সের প্রমাণপত্র, ৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ৪) স্থায়ী বাসস্থান (দক্ষিণ ২৪ পরগণা জেলার আবশ্যিক), ৫) কেওয়াইসি নথি ইত্যাদি ।
সম্পূর্ণ ভাবে পূরণ করা আবেদন পত্র সহ স্বপ্রত্যয়িত সমস্ত নথি সংযোগে স্পীড পোস্টের মাধ্যমে ০৪.১২.২০২১ তারিখের মধ্যে যে কোনও ওয়ার্কিং ডে তে পাঠাতে হবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টোর মধ্যে এই ঠিকানায়- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, দক্ষিণ ২৪ পরগণা সার্কেল অফিস, মানব সম্পদ দফতর, পদ্মপুকুর মোড়, বারুইপুর, পিন- ৭০০১৪৪ ।
এই সম্পর্কে বিশদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দক্ষিণ ২৪ পরগণা সার্কেলের প্রতিটি শাখায় বিজ্ঞপ্তিতে জানতে পারবেন ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”