মেঘালয়ে কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মুকুল সাংমা-সহ কংগ্রেসের ১২ জন বিধায়ক। মেঘালয়ে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। এর মধ্যে ১২ জন বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধী দল হল তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এনডিএ-র বিধায়ক ৪০ জন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হল ৬।
৬০ আসনের মেঘালয় বিধানসভায় মোট ৪০টি আসন রয়েছে শাসক জোট এনডিএ-র হাতে। এতদিন কংগ্রেসের পক্ষে ছিল মোট ১৮টি আসন। বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন মুকুল সাংমা। কিন্তু, এদিন ১৮ জন বিধায়কের মধ্যে ১২ জনই তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ায়, মেঘালয় বিধানসভায় জাতীয় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়ালো মাত্র ৬ জন। প্রধান বিরোধী দলের তকমাও হারালো তারা। তার জায়গায় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের প্রধান বিরোধী দল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
কেন এই দল বদল? এখনও মুকুল সাংমা বা অন্যান্য দলবদলুদের কাছ থেকে কিছু না জানা গেলেও, সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন মুকুল সাংমা। পার্টিতে কোণঠাসা বোধ করছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তিনি। তারপরই এই দলবদলের ঘটনা ঘটল। তবে, মুকুল সাংমা অ্যান্ড কোং-এর সঙ্গে যোগাযোগের নেপথ্যে তৃণমূলের কোন নেতারা ছিলেন, তা এখনও জানা যায়নি। অনেকেই মনে করছেন এটা জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ম্যাজিক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”