মালদাঃ– মালদহের চাঁচল থানার জালালপুরের এক বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করলো পুলিশ। পুলিশ জানায়,উট গুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল বলেন, জালালপুরের এক বাঁশ বাগানে উট গুলি দ ড়ি দিয়ে বাধা অবস্থায় ছিল। খবর পেয়ে উট গুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে।তিনি আরোও বলেন,আমাদের অঞ্চল উটের বিচরণ ক্ষেত্র নয়। তবে উট গুলি কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ওই এলাকায় কিভাবে উট গুলো আসলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে? যদিও পুলিশের অনুমান উট গুলিকে পাচার করা হচ্ছিলো।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উট গুলিকে উদ্ধার করে চাঁচোল থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে চাঁচোল থানা রয়েছে এই এই পাঁচটি মরু প্রাণী। উটের খাদ্য নিয়ে ধন্দে রয়েছে উর্দিধারীরা। এ নিয়ে তারা প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”