নিজস্ব সংবাদদাতাঃ আগামী বছরেই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালে বিধানসভা নির্বাচন যোগীরাজ্যে। তার ঠিক আগেই রাজ্যে দু’দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার তাঁর সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন যোগী আদিত্যনাথ । একান্ত নিভৃতে দু’জনের আলাপচারিতার ছবি শেয়ার করে যোগী লিখলেন, তাঁরা এগিয়ে চলেছেন নতুন ভারত গড়তে। ছবি দেখে বিরোধীরা কটাক্ষে ভরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। তাঁদের খোঁচা, মোদি নাকি ছবিতে যোগীকে বলছেন, ‘শুনো তুমসে না হো পায়েগা’ অর্থাৎ শোনো, তুমি পারবে না”।
हम निकल पड़े हैं प्रण करके
अपना तन-मन अर्पण करके
जिद है एक सूर्य उगाना है
अम्बर से ऊँचा जाना है
एक भारत नया बनाना है pic.twitter.com/0uH4JDdPJE— Yogi Adityanath (@myogiadityanath) November 21, 2021
যোগীর ছবি পোস্ট করা নিয়ে বিরোধীরা এটাই বোঝাতে চেয়েছেন যে যোগীর দ্বারা আর হবে না এটা বলতেই ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী। এই কথাই মোদী তাঁকে বঝাচ্ছেন। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দু’টি ছবি শেয়ার করেছেন যোগী লিখেছেন, “আমরা বেরিয়ে পড়েছি পণ করে, নিজেদের শরীর-মন অর্পণ করে, এক সূর্যের উদয় ঘটাব, আকাশের থেকেও উঁচুতে উঠব, এক নতুন ভারত গড়ব।” এই সব কটাক্ষবাণের সূত্রপাত যোগীর শেয়ার করা দুই ছবিকে ঘিরেই। দীর্ঘ করিডর দিয়ে কথা বলতে বলতে এগিয়ে চলা সুই নেতার ছবি প্রসঙ্গে কটাক্ষ করে অখিলেশ যাদবের দলের বিধায়ক সুনীল সিং যাদব টুইটে লিখেছেন, ”শোনো, শোনো, তুমি পারবে না! ইউপিতে তো অখিলেশই আসতে চলেছে।”
सुनो, तुमसे न हो पायेगा!
यूपी में तो अखिलेश ही आएगा!#बाइस_में_बाइसिकल pic.twitter.com/baqWoUwJA3
— Sunil Singh Yadav (@sunilyadv_unnao) November 21, 2021
কটাক্ষ করেছেন অখিলেশ যাদবও। টুইটে খোঁচা দিয়ে লিখেছেন, “দুনিয়ার স্বার্থে কখনো কখনো রাজনীতিতেও এসব করতে হয় অস্থিরভাবে কাঁধে হাত রাখি, কয়েক কদম হাঁটতে হবে।” সমাজবাদী পার্টির মুখপাত্র অনুরাগ ভাদৌরিয়াও কটাক্ষ করে বলেছেন, “লখনউ এবং ইউপিতে সমাজবাদি পার্টির সরকারের কাজ দেখে প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তোমার দ্বারা হবে না আসবে তো অখিলেশই।”
दुनिया की ख़ातिर, सियासत में कभी यूं भी करना पड़ता है
बेमन से कंधे पर रख हाथ, कुछ क़दम संग चलना पड़ता है— Akhilesh Yadav (@yadavakhilesh) November 21, 2021
উল্লেখ্য,’দুদিনের সফরে ডিজিপি-আইজিপি সম্মেলনে যোগ দিতে উত্তরপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বৈঠকে জঙ্গি দমন থেকে শুরু করে সাইবার অপরাধ নানা বিষয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন