মালদাঃ- প্রায় দুই কেজি ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এবং মোথাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দু কেজি ব্রাউন সুগার তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মনিপুরের বাসিন্দা। অন্য দুই জনের বাড়ি কালিয়াচক এবং মোথাবাড়ি এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান ব্রাউন সুগার মনিপুর থেকে নিয়ে এসেছ কালিয়াচক সহ অন্যান্য জায়গায় পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সালে খান বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। জাহিদুল শেখ। বাড়ি মোথাবাড়ি থানার তৌফি এলাকায়। আরেকজনের নাম ইকবাল খান বাড়ি মনিপুরের থুবাল এলাকায়।
সাতদিনের হেফাজত চেয়ে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”