মণিপুরের চুরাচন্দ্রপুর জেলায় অসম রাইফেলসের এক কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। আচমকা ওই হামলায় নিহত হয়েছেন এক কমান্ডিং অফিসার তার স্ত্রী ও ছেলে সহ ৬ জন। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Tweet) করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
I strongly condemn the dastardly attack by militants on a convoy of 46 Assam Rifles in Manipur. It pains me to learn that we have lost five brave soldiers, including the CO & his family members.
Heartfelt condolences to the bereaved families. The entire nation awaits justice!
— Mamata Banerjee (@MamataOfficial) November 13, 2021
নিজের টুইটার হ্যান্ডেলের (Twitter) শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিদের জঘন্য হামলার তীব্র নিন্দা করছি। সিও এবং তাঁর পরিবারের সদস্য-সহ পাঁচজন সাহসী সৈনিককে হারিয়ে আমি মর্মাহত।
শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিচারের অপেক্ষায় গোটা জাতি!”
এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অসম রাইফেলসের ওই কমান্ডিং অফিসারের নাম বিপ্লব ত্রিপাঠি। এছাড়াও নিহতের তালিকায় রয়েছেন বিপ্লবের স্ত্রী, সন্তান ও গাড়ির চালক-সহ আরও ৩ জন। কনভয়ে বিপ্লবের পরিবারের লোকজন ছাড়াও ছিল কুইক অ্যাকশন টিমের জওয়ানরা। কোন জঙ্গি গোষ্ঠী ওই হামলার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। সন্দেহ করা হচ্ছে হামলা চালিয়েছে মণিপুরের পিপিলস লিবারেশন আর্মি।
গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এক টুইটে তিনি লিখেছেন, এই ঘটনার তীব্র নিন্দা করছি। যেভাবে ৪৬ নম্বর অসম রাইফেলসের কনভয়ের উপরে হামলা করা হয়েছে তা কাপুরুষোচিত। এই ঘটনায় সিও, তার পরিবার এবং আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌংছে গিয়েছে রাজ্য পুলিস। যার ওই হামলার সঙ্গে জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।
Strongly condemn the cowardly attack on a convoy of 46 AR which has reportedly killed few personnel including the CO & his family at CCpur today. The State forces & Para military are already on their job to track down the militants. The perpetrators will be brought to justice.
— N.Biren Singh (@NBirenSingh) November 13, 2021

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি