দক্ষিণ দিনাজপুরঃ বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়া অপরিচিত যুবককে চোর সন্দেহে আটকে রাখল এলাকার মানুষজন। শুক্রবার সকালে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায় এই দিন সকালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বড়াইল এলাকায় লতা মহন্তের বাড়িতে ঘরের ভেতর ঢুকে পড়ে এক অপরিচিত যুবক। বিষয়টি নজরে আসতেই বাড়ির মানুষজনদের চিৎকারে মুহূর্তে প্রায় শতাধিক এলাকাবাসী চড়াও হয় ওই যুবকের উপর। প্রাণ বাঁচাতে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে যুবক। খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। এরপর কোনরকমে মারমুখী জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই সমগ্র বুনিয়াদপুর শহরে একাধিক চুরির ঘটনা ঘটে চলেছে। এলাকাবাসীর অনুমান ওই যুবক পূর্বের বিভিন্ন চুরির সাথে যুক্ত রয়েছে। বাড়ির গৃহকর্ত্রীর অবশ্য দাবি তার বাড়ি থেকে কোন সামগ্রী এইদিন চুরি যায়নি। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে উপযুক্ত তদন্তের দাবি তুলেছেন। যদিও ওই যুবক আসলেই চোর কিনা তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”