মালদাঃ আমবাগান থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। শুক্রবার সকালে মানিকচক থানার অন্তর্গত ভেষপাড়া এলাকায় আমবাগানে দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খুনের অভিযোগ পরিবারের। মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম কৈলাস ঘোষ। নাজিরপুর অঞ্চলের ভেষপাড়া এলাকায়। দিনমজুরের কাজ করতেন। বাড়ি থেকে কয়েকশো মিটার দুরে আমবাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুহুর্তের মধ্যে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের দাবি এক পর মহিলা সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ হতো হয়ে ব্যক্তির। তার সাথে পরকীয়া সম্পর্কে যুক্ত ছিল বলে অনুমান পরিবারের। আর সেই সম্পর্কের জেরে খুন বলে দাবি পরিবারের। দেহের মুখে আঘাত রয়েছে বলে জানাচ্ছে পরিবারের লোকজন।
যদিও মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এর পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন