পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ফলে বেশ খুশির বাতাবরণ তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। এমন অনেক প্রার্থী রয়েছেন যারা শুধুমাত্র এই পুলিশ অর্থাৎ ডিফেন্স লাইনে যাওয়ার জন্যই পড়াশোনা করছেন। তাদের জন্য আরও একবার সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার। বেশ কিছুদিন আগেই প্রচুর কর্মী নিয়োগ হয়েছে পুলিশ কনস্টেবল পদে। এবার আবারও পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি বার করতে চলেছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত নতুন আরও থানা এবং ফাড়ি খোলার।
নতুন থানা এবং ফাড়ি খোলার সিদ্ধান্ত : মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একাধিক বড় থানাকে ভেঙে ছোট থানায় পরিণত করা হয়েছিল। এবং হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর সহ একাধিক পুলিশ কমিশনারেট করা হয়। গত বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বেশ কিছু নতুন থানা স্থাপন করার। এর মধ্যে একাধিক থানা তৈরির কথা বলা হয়েছে ব্যারাকপুর কমিশনে। এছাড়াও বেলঘরিয়া থানা থেকে দায়িত্ব ভাগ হয়ে তৈরি হতে চলেছে কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা।
এছাড়াও নতুন থানা তৈরির কথা রয়েছে হালিশহর, নাগেরবাজার, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর এবং মোহনপুরে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু জায়গায় পুলিশ ফাড়ি খোলার। বাড়ুইপাড়া, আটচালা বাগনান এবং গোলঘরে নতুন পুলিশ ফাড়ি তৈরি হতে চলেছে। এছাড়াও পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের অধীনে দুইটি থানা খোলার চিন্তা ভাবনা করছে সরকার।
পুলিশে একাধিক নিয়োগ : বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে নতুন থানা ও ফাড়ি খোলার পাশাপাশি নতুন করে কর্মী নিয়োগের কথা নিয়েও আলোচনা করা হয়েছে। এই নতুন থানা পরিচালনা করতে একাধিক কর্মী প্রয়জন। এই দিকে লক্ষ্য রেখেই আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলেশে নিয়োগ বিজ্ঞপ্তি বের করা হবে। শুধু তাই নয়, ৯৯৮ জন পুলিশ আধিকারিক হিসেবেও নিয়োগ করা হডে বলে জানা গিয়েছে সূত্র মারফত। এবং এই নিয়োগ বিষয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”