আবারও ভাঙল বিজেপি। বিজেপি সাংসদ রাজু বিস্তের ছায়াসঙ্গীরা যোগদান করল তৃণমূল কংগ্রেসে। আগেই জেলা সভানেত্রীর কাছে তাঁরা আবেদন করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানপর্ব স্থগিত রেখেছিল। গত শুক্রবার স্থগিতাদেশ তুলতেই একদিন বাদেই তৃণমূলে যোগদান করলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ-সভাপতি জয়দীপ নন্দী ও সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু পাল।
উল্লেখ্য, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ছায়াসঙ্গী এই রাজু পাল। জয়দীপ নন্দী রাজু বিস্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। শনিবার শিলিগুড়ি জেলা কার্যালয় বিধান ভবনে জয়দীপ নন্দী ও রাজু পালের নেতৃত্বে কয়েক হাজার বিজেপি কর্মী ও তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে জয়দীপ নন্দী বলেন, বাংলার ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেস। তাই যোগ দিলাম।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন