বালুরঘাটঃ গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই নদীর হালদারপাড়া ঘাটে পরিবারের সাথে স্নান করতে গিয়ে আত্রাি নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় আজ রায়গঞ্জ থেকে আসা বিশেষ একটি ডুবুরি টিম নেমে ওই যুবকের তল্লাশি চালায়। বেশ কিছুক্ষণ তল্লাশি করবার পর। ওই যুবকের মৃতদেহটি নদীগর্ভ থেকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়,মৃত ওই যুবকের নাম অরিজিৎ মজুমদার। বয়স 20 বছর। বাড়ি বালুরঘাট থানার বিবেকানন্দপল্লী এলাকায়। এলাকাবাসীদের দাবি আত্রাই নদীতে বারো মাস জল থাকার কারণে এমন সমস্যা প্রায়ই হয়। কিন্তু কোন মানুষ তলিয়ে গেলে তা খুঁজে পাওয়ার অতিসত্বর সম্ভব হয় না। সেই কারণে স্থানীয়দের দাবি এই ধরনের বিশেষ ডুবুরি টিম দক্ষিণ দিনাজপুর জেলায় স্থায়ীভাবে যেন রাখা হয়। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি করেছে এই ধরনের ডুবুরি টিম বালুরঘাট শহরে উপস্থিত থাকলে মৃত্যুর সংখ্যাটাও খানিকটা কমবে বলে মনে করছেন তারা। তাদের দাবি দ্রুত দক্ষিণ দিনাজপুর জেলায় একটি ডুবুরির টিম রাখা হোক।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন